পুঠিয়ার বানেশ্বরে ইউপি নবনির্বাচিত চেয়ারম্যান-সদস্যদের দায়িত্ব গ্রহণ

0
18

পান্না, রাজশাহী ব্যুরো :
রাজশাহী পুঠিয়া উপজেলার ৩ নং বানেশ্বর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা দায়িত্ব গ্রহণ এবং সাবেক চেয়ারম্যান ও সদস্যবৃন্দের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আজ রবিবার সকালে ৩ নং বানেশ্বর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে দায়িত্বভার গ্রহণ সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান খলিল সরকার।
বানেশ্বর ইউনিয়নের বিদায়ী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গাজী সুলতান আলীর সভাপতিত্বে ইউপি সদস্য আব্দুল আজিজ মেম্বার ও রফিকুল ইসলাম রফিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত

চেয়ারম্যান আব্দুল রাজ্জাক দুলাল, বিশিষ্ট ব্যবসায়ী ওসমান আলী, এ্যাড. মকলেজুর রহমান, জব্বার প্রামানিক, সাবেক মেম্বার আমজাদ হোসেন, সাবেক মেম্বার আব্দুর রশিদ।
এসময় ইউপির ৯টি ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরাসহ বানেশ্বর ইউপির বিভিন্ন এলাকার সুশীল সমাজ ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
বানেশ্বরের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল রাজ্জাক দুলাল বলেন, জনগণ আমাদের ভোট দিয়েছে তাদের সেবা করার জন্য আর আমরা সেটায় করবো ইনশাআল্লাহ। তিনি বলেন বানেশ্বর ইউনিয়ন আমার বা মেম্বারদের নয় এটা বানেশ্বর ইউনিয়ন বাসীর সম্পদ তাই আমরা সবাই মিলেমিশে পরামর্শ করে বানেশ্বর ইউনিয়ন বাসীর উন্নয়নে কাজ করবো।