রাজশাহী-৫ আসনের এমপি ডাঃ মনসুর রহমানকে প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকায় হস্তান্তর

0
41

পান্না, রাজশাহী ব্যুরো :

রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমানকে ঢাকায় নেয়া হয়েছে। সাংসদ ডাঃ মনসুর রহমানের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে (২৪ আগষ্ট) সোমবার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে সাংসদকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সাংসদের ব্যাক্তিগত সহকারী ও পরিবারের স্বজনরাও তার সাথে গেছেন।

এমপি মনসুর রহমানের ব্যক্তিগত সহকারী শফিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে এমপি মনসুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজশাহীর হযরত শাহমখদুম বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়।

এরপর বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে তাকে ঢাকায় নেয়া হয়। ঢাকায় নামার পর দুপুর ১২টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি কেবিনে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গত ২২ আগস্ট সাংসদ ডাঃ মনসুর রহমানের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে রাজশাহী মেডিকেল কলেজ ভাইরোলজী ল্যাব থেকে রিপোর্ট দেয়া হয়। পরদিন ২৩ আগস্ট দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভিআইপি কেবিন-১ এ আইসোলেশনে থাকেন সাংসদ।

খবরটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংসদের খোঁজ খবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে বলেন। এরপর সাংসদ ডাঃ মনসুর রহমানকে সোমবার সকাল সোয়া ১০ টার দিকে রাজশাহী শাহমুখদম বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানাস্তর করা হয়েছে।

বর্তমানে সংসদ সদস্য ডাঃ মনসুর রহমানের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানা গেছে। জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা সহ করোনা উপসর্গ নেই বলে পরিবারের স্বজনরা জানিয়েছেন।

উল্øেখ্য, ডাঃ মোঃ মনসুর রহমান কভিড ১৯ পজিটিভ হওয়ার পর তিনি রাজশাহীর নিজ বাসায় আইসোলেশন রয়েছিল কিন্তু স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে আজ সকালে বিশেষ হেলিকপ্টারে করে ঢাকায় নিযয়ে যাওয়া হচ্ছে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রফেসর ডাঃ মোঃ খলিলুর রহমান ও প্রফেসর ডাঃ মোঃ আজিজুল হক আজাদ এর তত্ত্বাবধানে করোনা ভাইরাসের চিকিৎসা নিচ্ছেন।