প্রেস রিলিজ
র্যাব-১২, সিপিসি-২, পাবনা: অদ্য ১২ জুন, ২০২২ তারিখ ০৩.০৫ ঘটিকার সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে ‘পাবনা জেলার ঈশ^রদী থানাধীন পূর্ব টেংরি জিগাতলা সাকিনস্থ মোঃ জাহিদ হোসেন (৪৫), পিতা মৃত-আতাউল হক এর তিনতলা বিশিষ্ট বসত বিল্ডিং’ এ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী ১। মোঃ মনিরুজ্জামান মনি (৩৮), পিতা-মৃত বীর মুক্তিযোদ্ধা আফছার আলী, সাং-মুসুরিয়াপাড়া, ২। মোঃ সোহেল রানা @ নাটা সোহেল (৪০) পিতা-আঃ রাজ্জাক, সাং-পূর্ব টেংরী জিগাতলা (মাহাতাব কলোনী), উভয় থানা-ঈশ^রদী, জেলা-পাবনাদ্বয়’কে গ্রেফতার করে।

গ্রেফতার পূর্বক আসামীদ্বয়ের নিকট হতে চোরাই মোটর সাইকেল ০১টি, বড় ছুরি ০৩টি, হাসুয়া ০১টি, বড় তলোয়ার ০১টি, চাপাতি ০১টি, মোবাইল ০১টি ও সিম ০১টি উদ্ধার করে। স্থানীয়দের মাধ্যমে জানা যায় যে, ধৃত আসামী মোঃ মনিরুজ্জামান মনি (৩৮) এবং মোঃ সোহেল রানা @ নাটা সোহেল (৪০) পাবনা জেলার ঈশ^রদী এলাকার শীর্ষ সন্ত্রাসী। তাহারা তাদের হেফাজতে থাকা অস্ত্র দিয়ে পাবনা জেলার ঈশ^রদী এলাাকায় বিভিন্ন প্রকার সন্ত্রাসীমূলক কর্মকান্ড করে আসছিল এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে হত্যা মামলাসহ ১২ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
এ সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার ঈশ^রদী থানায় এজাহার দায়ের করা হয়েছে।











