বাঘায় সাংবাদিক নূরুজ্জামান করোনার ফলাফল এক সপ্তাহেও পায়নি

0
137

প্রিন্স (বিশেষ প্রতিনিধি): 
রাজশাহীর বাঘায় সাংবাদিক নূরুজ্জামান করোনা পরীক্ষার ফলাফল এক সপ্তাহেও পায়নি। এই ফলাফল না পেয়ে দুশ্চিন্তায় পড়েছে। এদিকে অভিযোগ উঠেছে করোনা পরীক্ষা করতে দেয়া সাধারণ মানুষও ৭-২০ দিনেও ফলাফল পাচ্ছেনা।
জানা যায়, সাংবাদিক নুরুজ্জামান বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ইত্তেফাক এবং সানশাইন পত্রিকার প্রতিনিধিসহ ৪৭ জন ১৯ জুলাই করোনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্রে নমুনা দেন। এই নমুনা দেয়ার এক সপ্তাহ অতিবাহিত হলেও ফলাফল দেয়া হয়নি। ফলে তিনি সহ তার পরিবার ও ওই ৪৭ জন দুশ্চিন্তায় রয়েছে। এছাড়া নুরুজাজামানসহ তারা নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টেনে রয়েছে। তারা বাড়ি থেকেও বের হতে পারছেনা।
এদিকে মেডিকেলে যাদের নিজস্ব আতœীয় রয়েছে, তাদের আজকে নমুনা পাঠালে কালকে ফলাফল দেয়া হচ্ছে। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে এক সপ্তাহ থেকে ২০ দিন পর্যন্ত অপেক্ষো করতে হচ্ছে। এদিকে করোনার বিষয়ে সরকার ডাক্তারদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেয়া হলেও তারা রুগী দেখছেন ৫ হাত দুর থেকে। এ নিয়েও মানুষ পড়েছে বিড়ম্বনায়।
এ বিষয়ে বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বলেন, ১৯ জুলাই জ্বর, মাথাব্যাথা, সদির্, কাশি নিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া হয়। এক সপ্তাহ অতিবাহিত হয়েছে। কিন্তু ফলাফল পায়নি। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের অনিহা রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানান তিনি।
এ বিষয়ে বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, আমি আজকে নমুনা সংগ্রহ করে কালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করছি। এটি ৩ দিনের মধ্যে রিপোট দেয়ার কথা। কিন্তু কর্তৃপক্ষ সেটা এক সপ্তাহেও দিচ্ছেনা। এদিকে যারা নমুনা দিয়েছেন, তাদেরকেও বুঝাতে হিমসিম খেতে হচ্ছে এবং বিড়স্বনায় পড়তে হচ্ছে। আমরাও নিরুপায়। বিষয়টি কর্তৃপক্ষকে বারবার অবগতি করা সত্তে¡ও কোন কাজ হচ্ছেনা। বাঘা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ নূরুজ্জামানের রোগমুক্তি কামনা করেন।