জয়পুরহাট প্রতিনিধিঃ
৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে ভিটামিন ‘এ’ এর অভাবজনিত রাতকানা রোগের প্রাদুর্ভাব কমিয়ে আনতে ও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটে ১ লাখ ২৬ হাজার ২৯১ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার বেলা ১১টায় সিভিল সার্জন কনফারেন্স রুমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন ডাঃ শামস উদ্দীন এসব তথ্য জানান।
এসময় উপস্থিত ছিলেন, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ কুদরাতুল্লাহ ও সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট শ্যামল কুমার চট্টোপাধ্যায়সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
জয়পুরহাট সিভিল সার্জন অফিসের উদ্যোগে আগামী ১১ জানুয়ারী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে জেলার পাঁচটি উপজেলায় ৮২৫ কেন্দ্রের মাধ্যমে ১ লাখ ২৬ হাজার ২৯১ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আর এ কাজে নিয়োজিত থাকবেন স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যান সহকারী, সিএইপি ও সেচ্ছাসেবী সহ মোট ৩ হাজার ৪৫২ জন কর্মী।





