পাবনা র‍্যাবের অভিযানে গণধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ আমিরুল ইসলাম গ্রেফতার।

0
30

প্রেস রিলিজ

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী, ধর্ষক ও প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র‍্যাব।

গত ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত্রি আনুমানিক ০৮.০০ ঘটিকায় পাবনা জেলার আটঘরিয়া থানাধীন নাদুরিয়া এলাকায় একজন নারী গণধর্ষণের শিকার হন। উক্ত ঘটনায় ভিকটিম বাদী হয়ে পাবনা জেলার আটঘরিয়া থানায় এজাহারনামীয় ০৫ জনকে আসামী করে একটি গণধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা   নং-১৪, তারিখ-২০/০৩/২০২৫ খ্রিঃ, ধারা-৯(৩) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩। এজাহার সূত্রে জানা যায় যে, উক্ত গণধর্ষণের ঘটনায় এজাহারনামীয় ০১ নং আসামী মোঃ আমিরুল ইসলাম (৩০) ভিকটিমের স্বামী ছিলেন। দাম্পত্য জীবনে মনোমালিন্য হওয়ার কারণে তালাকের মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। তালাক দেওয়ার পরেও আমিরুল ইসলাম ভিকটিমকে বিভিন্ন সময় নানাভাবে কুপ্রস্তাব এবং পুনরায় বিবাহের প্রলোভন দিতে থাকে। গত ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত্রি আনুমানিক ০৮.০০ ঘটিকায় আমিরুল ইসলাম ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে তার নিজ বাড়ীতে ডেকে নিয়ে আসে এবং সেখানে পূর্ব পরিকল্পিতভাবে উপস্থিত থাকা আমিরুলসহ তার আরো ০৪ জন বন্ধু ভিকটিমকে পর্যায়ক্রমে ধর্ষণ করে।

উক্ত ঘটনার প্রেক্ষিতে অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় র‍্যাব-১২, সিপিসি-২ পাবনা কোম্পানি কমান্ডারের নেতৃত্বে র‍্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২২/০৩/২০২৫ খ্রিঃ তারিখ রাত ০০.১৫ ঘটিকায় পাবনা জেলার আটঘরিয়া থানাধীন নাদুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত মামলার এজাহারনামীয় ০১ নং আসামী মোঃ আমিরুল ইসলাম (৩০), পিতা-মাসুদ রানা, সাং-নাদুরিয়া, থানা-আটঘরিয়া, জেলা-পাবনা’কে গ্রেফতার করে। এই গণধর্ষণের ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে র‌্যাবের অভিযান চলমান আছে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার আটঘরিয়া  থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাব-১২, সিপিসি-২ পাবনাকে তথ্য দিন-মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত  দেশ গঠনে অংশ নিন।

[বিঃদ্রঃঅসুস্থতার কারণে POST করতে বিলম্ব হলো।]