বাঘায় উপজেলা চেয়ারম্যান লাভলু বাঘা বাজার কুলি শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

0
23

নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাস কোভিড (১৯) এর কারনে সাধারণ মানুষের উপার্জনে ভাটা পড়েছে। বাঘা উপজেলা কুলি শ্রমিকদের অনেকেরই দুর্দিন চলছে। এ বিপদ মুহুর্তে অসহায় বাঘা বাজার ৫০ জন কুলি পরিবার গুলোর পাশে দাড়িয়েছেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু।
গত বৃহস্পতিবার (৪জুন) বিকেল সাড়ে ৬ টায় বাঘা বাজার অর্ধ শতাধিক কুলি শ্রমিক পরিবার সমূহের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু। তিনি প্রতি টি পরিবারকে ১০ কেজি চাউলসহ, ডাল, তেল, লবন, সাবান, মরিচ, ৫০০ গ্রাম করে ওই সকল পরিবারের মাঝে প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, বাঘা উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মনিরুজ্জামান রবি, সানোয়ার হোসেন সুরুজ প্রমুখ।