রাজশাহীর মহানগরীতে মোঃ আল রিয়াদ (৩০) নামে এক যুবককে একটি বিদেশী পিস্তুল আটক করেছে র্যাব। এ সময় আটককৃতর নিজ বসত বাড়িতে অপারেশন পরিচালনা করে একটি বিদেশী পিস্তুল (আগ্নেয়াস্ত্র), একটি পিস্তুলের ম্যাগজিন তিন রাউন্ড পিস্তুলের গুলি, ০১টি লোহার হাতুড়ি, এবং ০১টি মোবাইল ফোন, উদ্ধার করা হয়।
আটককৃত আসামি নগরীর রানীনগর (সাধুরমোড়) বোয়ালিয়া থানাধীন মোঃ নাজিরুল ইসলামের ছেলে মোঃ আল রিয়াদ।
র্যাব- ৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী মহানগরী বোয়ালিয়া থানাধীন রামচন্দ্রপুর মহল্লাস্থ মোঃ আল রিয়াদ (৩০), পিতা-মোঃ নাজিরুল ইসলাম এর বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুদ আছে।
উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করিয়া একই তারিখ ১২.১৫ ঘটিকায় রাজশাহী মহানগরী বোয়ালিয়া থানাধীন রামচন্দ্রপুর মহল্লাস্থ মোঃ আল রিয়াদ (৩০), পিতা-মোঃ নাজিরুল ইসলাম এর বসত বাড়িতে পৌছা মাত্রই র্যাবের উপস্থিতি টের পাইয়া ০১ ব্যক্তি পালানোর চেষ্টাকালে ঘটনাস্থলেই তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদকালে আসামী মোঃ আল রিয়াদ (৩০) এর স্বাকারোক্তি মতে আসামীর বাড়ি তল্লাশী করে দুইতলা বিশিষ্ট বিল্ডিং বাড়ির ২য় তলায় পশ্চিম দুয়ারী শয়ন কক্ষে খাটের জাজিমের নিচে পূর্ব কোণ হইতে উল্লিখিত আলামত সমূহ উদ্ধার করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরী বোয়ালিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।











