পান্না, রাজশাহী ব্যুরো :
রাজশাহীর নগরীর পবায় গেরেজান বেগম (৭৫) নামের বৃদ্ধার গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
নিহত গেরেজান বামনশিকর উত্তরপাড়া মৃত ইয়াকুব আলীর স্ত্রী। শুক্রবার দিবাগত রাতে বামনশিকর এলাকার নিজবাড়িতে এই হত্যাকাণ্ডের শিকার হন ওই বৃদ্ধা।
এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলী তুহিন জানান, বৃদ্ধাকে গলাকেটে হত্যা করা হয়েছে। বৃদ্ধার মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও হত্যার কারণ জানা যায়নি। কাউকে আটকও করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। এছাড়া ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





