নিজস্ব প্রতিবেদকঃ
ভোটার হয়ে ভোট দিবো, দেশ গড়ায় অংশ নেব, এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাঘায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ কর্মসুচী পালিত হয়।

সকাল ১০ টায় উপজেলা হলরুমে র্যালী পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দীন লাভলু। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল্পনা ইয়াসমিন, নির্বাচন কর্মকর্তা মুজিবুল আলম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দীন, বাঘা পৌর মেয়র আবদুর রাজ্জাক, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল আযম ও বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান।
ইহাছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী ও রিজিয়া আজিজ সরকার, উপজেলার সাতটি ইউনিয়নের চেয়ারম্যানগন যথাক্রমে-রফিকুল ইসলাম, শফিকুর রহমান, রবিউল ইসলাম, ফিরোজ আহম্মেদ রঞ্জু ও মেরাজুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা আরিফুর রহমান ও এবিএম সানোয়ার হোসেন, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী। পরে নতুন ভোটারদের হাতে স্মার্ট কার্ড তুলে দেয়া হয় ।





