রাজশাহীর বাঘায় নিম্ন আয়ের মানুষের মাঝে ওসি‌‌‌’র খাদ্য বিতরণ

0
21

নিজস্ব প্রতিবেদকঃ
মরণব্যাধি করোনা ভাইরাস সংক্রমণের কারণে পুরো দেশব্যাপী জনসচেতনকরণ ও লকডাউন চলছে। এ অবস্থায় দেশব্যাপী যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা সহ অকারণে বাড়ির বাইরে বের হওয়ার বিষয়ে রেড এ্যালাট জারি করেছে সরকার।
এই রেড এ্যালাটের কারণে সারা দেশের ন্যায় রাজশাহীর বাঘায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া অন্যান্য সকল দোকান ও যানবাহন বন্ধ রয়েছে। ফলে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এসময় সারা দেশব্যাপী সমাজের অসহায় এসব পরিবারে বিতরণ করা হচ্ছে সরকারি ত্রাণ। এর পাশাপাশি অসহায় মানুষদের পাশে দাড়িয়েছেন বাঘা থানার অফিসার ইন-চার্জ (ওসি) নজরুল ইসলাম।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম বলেন, নিজের সহ বাঘা থানার সকল অফিসারদের কাছ থেকে চাঁদা তুলে চাল ও ডাল কিনেছেন । বুধবার (০১/০৪/২০২০) সমাজের অসহায় ও দুঃস্থদের হাতে এসব চাল ও ডাল তুলে দেন তিনি। তিনি আরো জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে তিনিসহ বাঘা থানার সকল অফিসার অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছেন। তাঁদের দেয়া চাল-ডাল পেয়ে হতদরিদ্র পরিবার খুশি হয়ে দোয়া করেছেন মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ পুলিশ সদস্যদেরকে। এই মহান উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা ও সমাজের সুধীজনসহ দলীয় লোকজন।