পান্না, রাজশাহী ব্যুরো :রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চৈতন্য মোল্লা (৭৫) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে মৃত্যু হয় তার।
চৈতন্য মোল্লা জয়পুরহাট জেলার ধারকী বরাইল প্রামানিকপাড়া এলাকার মোবারক আলী মোল্লার ছেলে।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, চৈতন্য ১৮ জানুয়ারি থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ নম্বর ওয়ার্ডের অধীনে প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে হস্তান্ত করা হবে।





