পান্না, রাজশাহী ব্যুরো: করোনা মহামারির মহাদুর্যোগে ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান, সহজশর্তে ঋণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার (০৮ জুলাই) বেলা ১১ টার দিকে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এর আয়োজন করে, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ।
মানববন্ধন কর্মসূচি থেকে জানানো হয়, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় রয়েছে কিন্ডারগার্টেনগুলো। এতে করে অর্থিক সংঙ্কটে ভুগছে কিন্ডারগার্টেন মালিক ও শিক্ষকরা। ফলে অনেক শিক্ষক-কর্মচারীর বেতন আটকা পড়েছে। এমন অচল অবস্থা থেকে পরিত্রাণের লক্ষে কিন্ডারগার্টেন শিক্ষকদের অন্য অনুদান এবং শিক্ষা উদ্যোক্তাদের জন্য প্রণোদনা, সহজশর্তে ঋণ প্রদানের দাবি জানানো হয়। এছাড়া নিবন্ধন প্রক্রীয়া সহজিকরণের দাবিতে প্রায় এক ঘন্টা ব্যাপি অবস্থান কর্মসূচি পালন করেন কিন্ডারগার্টেনের শিক্ষক-কর্মচারীরা।
মানববন্ধন কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন, রাজশাহী সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন রাজশাহী জেলার সাবেক সাধারণ সম্পাদক রফিক আলম।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন রাজশাহী মহানগরের সভাপতি এএইচএম শাহিদুল ইসলাম প্রমুখ।
প্রাসঙ্গত, রজশাহী মহানগরের প্রায় ১৪৫টি কিন্ডারগার্টেন রয়েছে। এছাড়া বাকি নয়টি উপজেলায় আরও ৩০২ কিন্ডারগার্টেন রয়েছে। দীর্ঘদিন কিন্ডারগার্টেনগুলো বন্ধ থাকায় এমন অচল অবস্থা সৃষ্টি হয়েছে বলে শিক্ষক-কর্মচারীরা জানান।











