৩০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

0
14

 

প্রেস রিলিজ র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা
আজ ২৪ জুন ২০২১ তারিখ বিকাল ০৩.৪৫ ঘটিকার সময় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা জেলার সদর থানাধীন দাপুনিয়া বাজার হতে মাদক ব্যবাসয়ী আসামী ১। মোঃ সাদিকুর রহমান (২৬), পিতা- মোঃ আব্দুর রশিদ প্রামানিক, সাং- চরগড়গড়ী, থানা- ঈশ^রদী, জেলা- পাবনাকে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক আসামীর নিকট হতে ৩০০ (তিনশত) পিচ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে নিজ জেলাসহ বিভিন্ন জেলায় ক্রয়- বিক্রয় করে আসছিল।

এ সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় এজাহার দায়ের করা হচ্ছে।