২৫০ বোতল ফেন্সিডিলসহ সংঘবদ্ধ মাদক চক্রের ০৩ জন সদস্যকে গ্রেফতার করেছে  সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহী

0
112

 

বিশেষ প্রেস বিজ্ঞপ্তি

২৫০ বোতল ফেন্সিডিলসহ সংঘবদ্ধ মাদক চক্রের ০৩ জন সদস্যকে গ্রেফতার করেছে সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহী।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

ইং ১৭ আগস্ট ২০২৪ তারিখ বিকাল ১৬.৪৫ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন খায়েরহাট নামক এলাকায়

অপারেশন পরিচালনা করে আসামী ১। মোঃ মিলন বেপারী (৩০), পিতা-সোঃ আবু বেপারী, সাং-আতারপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া, ২। মোঃ হোসেন আলী (৩২), পিতা-মৃত হাবিল বেপারী, সাং-আতারপাড়া, ৩। মোঃ লালন ইসলাম (৩৪), পিতা-মোঃ মাজেদ প্রামাণিক, সাং-ব্রাহ্মণডাঙ্গা, উভয় থানা-বাঘা, জেলা-রাজশাহীকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত ফেন্সিডিল- ২৫০ বোতল, মোবাইল- ০২ টি, সীম- ০২ টি উদ্ধার করে।

র‌্যাব-৫, রাজশাহী, সিপিএসসির একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একটি সংঘবদ্ধ

মাদক চক্রের সদস্য অদ্য ১৭/০৮/২০২৪ তারিখ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজশাহী জেলার বাঘা থানাধীন

খায়েরহাট পূর্বপাড়া গ্রামস্থ পদ্মা নদীর ধারে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এরই প্রেক্ষিতে

র‌্যাবের গোয়েন্দা দল উক্ত আসামীদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে এবং একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা

করে ২৫০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০৩ জন আসামিকে আটক করে।

ধৃত আসামীগণ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ধৃত আসামগণ দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত।

তারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক ফেন্সিডিল পাচার করে আসছিল এবং তারা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রীয় সদস্য। আসামীদের বাড়ী সীমান্তবর্তী এলাকাতে হওয়ায় সীমান্তবর্তী

অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে থাকে।

উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।