র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার
লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত
জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ
মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল কর্তৃক ২৫ শে মার্চ ২০২৬ খ্রিঃ সময় ২১.০৫
ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন টাঙ্গন মধ্যেপাড়া পদ্মা নদীর ঘাট
সংলগ্ন তীরে অপারেশন পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান ০১ টি সহ ০৬ টি রাবার বুলেট উদ্ধার করে।
উক্ত ওয়ান শুটার গান ও রাবার বুলেট সংক্রান্তে স্থানীয় লোকজনদেরকে জিজ্ঞাসা করিলে তাহারা ওয়ান শুটার গান ও রাবার
বুলেট এর প্রকৃত মালিক সম্পর্কে কিছু বলতে পারে নাই। উক্ত ওয়ান শুটার গান এর সঙ্গে জড়িতদের বিষয়ে কে বা কাহারা
জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। তরে কারা এই ওয়ান শুটার গান এর সাথে জড়িত তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলমান
আছে।
স্থানীয় লোকজনদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করিলে তাহারা উক্ত ওয়ান শুটার গান ও রাবার বুলেট এর সম্পর্কে কোন
তথ্য দিতে পারে নাই । তবে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্য সন্ত্রাসীরা উক্ত ঘটনাস্থলে ওয়ান শুটার গান ও রাবার বুলেট
পার্শ্ববর্তী দেশ ভারত হতে সংগ্রহ করার সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র রেখে পালিয়ে গেছে বলে ধারনা করা
হচ্ছে।
উক্ত ওয়ান শুটার গান ও রাবার বুলেট জিডিমূলে রাজশাহী জেলার চারঘাট থানায় হস্থান্তর করা হয়েছে। বিশেষ দ্র্রষ্টব্যঃ
উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি আপনার বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে প্রচার করার জন্য অনুরোধ করা হলে।
