চারঘাটে পরিত্যক্ত ওয়ান শুটার গানসহ গুলি উদ্ধার

 

পান্না, রাজশাহী ব্যুরো : র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল (২৫ মার্চ) বুধবার রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি ওয়ান শুটার গান ও ৬ টি রাবার বুলেট উদ্ধার করেছে। চারঘাট থানাধীন টাঙ্গন মধ্যেপাড়া পদ্মা নদীর ঘাট সংলগ্ন তীরে অপারেশন পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় সেগুলো উদ্ধার করা জনায়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি র‌্যাব। তবে কারা জড়িত তাদের সনাক্ত করে গ্রেপ্তার অভিযান চলমান আছে।

প্রাথমিকভাবে র‌্যাব ধারণা করছে, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্য সন্ত্রাসীরা ওয়ান শুটার গান ও রাবার বুলেট পার্শ্ববর্তী দেশ ভারত হতে সংগ্রহ করে। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র রেখে পালিয়ে গেছে। অস্ত্রগুলো জেলার চারঘাট থানায় হস্থাস্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *