রাজশাহীতে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড

পান্না, রাজশাহী ব্যুরো :রাজশাহী নগরীর কুমারপাড়ায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের পরিত্যক্ত ও ভাঙ্গা দলীয় কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড বসিয়েছে জেলা প্রশাসন। সোমবার (৬ এপ্রিল ২৬) বেলা সাড়ে ১১টার দিকে জায়গাটিতে এই সাইনবোর্ড টানানো হয়।

সাইনবোর্ডে জায়গাটিকে ‘ক’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি (ভেস্টেড অ্যান্ড নন-রেসিডেন্ট প্রপার্টি) হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের পক্ষে এই সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন রাজশাহী জেলা প্রশাসক ও কালেক্টর।

জেলা প্রশাসনের টানানো ওই সাইনবোর্ডে উল্লিখিত তফসিল অনুযায়ী সম্পত্তিটির বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে:
জেলা: রাজশাহী, থানা: বোয়ালিয়া, মৌজা: রামপুর, জেএল নং: ১০, খতিয়ান নং: ১৮, দাগ নং: ২৮১, জমির শ্রেণি: বাড়ি, জমির পরিমাণ: ০.৪৯৫৬ একর, ভিপি কেস নং: ২/৭৬।

রাজশাহী জেলা প্রশাসক ও কালেক্টরের উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কুমারপাড়ায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের ওই পরিত্যক্ত জায়গাটি আনুষ্ঠানিক ভাবে সরকারি সম্পত্তি হিসেবে জেলা প্রশাসনের প্রকাশ্য নিয়ন্ত্রণে এলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *