রাজশাহীতে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের স্টেকহোল্ডার সেমিনার অনুষ্ঠিত

পান্না, রাজশাহী ব্যুরো :রাজশাহীতে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে একটি স্টেকহোল্ডার সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (২৪ মে) সকাল ১০ ঘটিকায় । সেমিনারে মৎস্য খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনা এবং মৎস্যচাষিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: সাইফুদ্দিন ইয়াহিয়া প্রকল্প পরিচালক এছাড়াও অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তা, মৎস্যচাষি, খামারি, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সরকারি সহায়তার মাধ্যমে মৎস্য উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব। পাশাপাশি নিরাপদ মাছ উৎপাদন ও বাজারজাতকরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সেমিনারে অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের সমস্যা তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় মৎস্য উন্নয়ন ও বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *