পান্না, রাজশাহী ব্যুরো :রাজশাহীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাসকাটা দিঘী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭৩ বছর পূর্তি উপলক্ষে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩মার্চ) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
দিনব্যাপী আয়োজিত এই পুনর্মিলনীতে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে পুনর্মিলনে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। অনুষ্ঠানে স্মৃতিচারণ, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং আনন্দঘন মিলনমেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. আবদুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ ইসলাম।
