পান্না, রাজশাহী ব্যুরো :গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী ১৬ মে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিশাল বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে ‘১১ দলীয় ঐক্য’। আসন্ন এই সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে এবং দেশবাসীকে অবহিত করতে আজ বৃহস্পতিবার (১৪ মে) রাজশাহীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১. গণভোটের রায় বাস্তবায়ন।
২. জনদুর্ভোগ লাঘব।
৩. পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়।
গণতন্ত্রের মূল শক্তি জনগণ উল্লেখ করে নেতৃবৃন্দ আরও বলেন, জনগণের মতামত ও রায়কে সম্মান করেই রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং দেশে সত্যিকার অর্থে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় আমরা
পরিশেষে, উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে গণমানুষকে উজ্জীবিত করে আগামী ১৬ মে ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য: ড. মাওলানা কেরামত আলী।বাংলাদেশ জামাতে ইসলামী রাজশাহী মহানগরের সেক্রেটারি: ডা. ইমাজ উদ্দিন মন্ডল।বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের সহকারী সেক্রেটারি: অধ্যক্ষ মো. শাহাদাত হোসেন।
