হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক শাহিদা ইয়াসমিনকে বোর্ডের সভাপতি করা হয়েছে। সদস্যরা হলেন মেডিসিন বিভাগের অধ্যাপক আজিজুল হক, নিউরো মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মনজুর এলাহী, রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. আহমদ যায়নুদ্দীন সানী, ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শারমিনা আফতাব, হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) ইউনিটপ্রধান ডা. আবু হেনা মোস্তফা কামাল, মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. মিজানুর রহমান ও কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট রকিবুল হাসান রাসেদ।
এ বিষয়ে হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, ‘এটি হাসপাতালের অভ্যন্তরীণ কার্যক্রম। রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সব বিভাগের প্রধান কিংবা বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এ ধরনের মেডিকেল বোর্ড গঠন করা হয়। এটিও সে রকম বোর্ড।’
উল্লেখ্য, হাসপাতালে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ৫১ শিশুর মৃত্যু হয়েছে। সবশেষ গত বুধবার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এক শিশুর মৃুতু হয়। এ সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন ১১ শিশু ভর্তি হয়েছে। আর ছাড়পত্র পেয়েছে ২৯ জন। সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত ৬১৩ জন ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন ১৪৫ জন।
