রাজশাহী নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবি

পান্না, রাজশাহী ব্যুরো :প্রায় তিন মাস ধরে ‘অভিভাবক শূণ্য’ অবস্থায় রয়েছে রাজশাহী নার্সিং কলেজ (আরএনসি)। এতে প্রতিষ্ঠানটিতে অচলাবস্থা তৈরি হয়েছে। অবিলম্বে অধ্যক্ষ নিয়োগের দাবিতে কলেজে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টা থেকে এ কর্মসূচি শুরু হয়। শেষ হয় দুপুর ১২টায়।

এ সময় স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে তিনদিনের আল্টিমেটাম দেওয়া হয়। সংগঠনটির সভাপতি রাশিদুল ইসলাম জানান, প্রিন্সিপ্যাল না থাকায় নানা অসুবিধা হচ্ছে। স্টাফরা বেতন পাচ্ছেন না। শিক্ষার্থীরা স্টাইপেন্ড পাচ্ছেন না। আরও অনেক সমস্যা। সেজন্য ৭২ ঘণ্টার ভেতর প্রিন্সিপ্যাল নিয়োগ দিতে হবে। অন্যথায় আন্দোলন আরও জোরদার করা হবে।

এ সময় তারা দাবির পক্ষে নানা স্লোগান দেন। শিক্ষার্থীদের দাবির সাথে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা পোষণ করে। এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে আমানুল্লাহ আমান বলেন, শিক্ষার্থীদের দাবিটি খুবই যৌক্তিক। অবিলম্বে আরএনসিতে অধ্যক্ষ নিয়োগ দিয়ে কার্যক্রম সচল করতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের কোনো ক্ষতি হলে দায়ভার সংশ্লিষ্টদেরই নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *