র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে সলঙ্গা থানা এলাকা হতে ০১ কেজি হেরোইনসহ ০১ জন মাদক সরবরাহকারী গ্রেফতার।

এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় এবং তথ্য প্রযুক্তির সহযোগিতায় গত ০৯ মে ২০২৬ খ্রিঃ বিকাল ১৬.১৫ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হরিণ চড়া বাজারে রাজশাহী থেকে ঢাকাগামী হাইওয়ে রাস্তায় নিউ ফুড ভিলেজ হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০১ কেজি হেরোইনসহ ০১ জন মাদক সরবরাহকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি ১। ০১ জন মহিলা (৫২)। আসামির নাম ও ঠিকানা তদন্তের জন্য গোপন রাখা হয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *